• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসির বিদায়ী ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৬, ০৭:১১ এএম
মেসির বিদায়ী ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। বেনিনের বিপক্ষে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বল দখলে এগিয়ে থেকেও প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে গোল না হলেও মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধজুড়ে ছিল আবেগ আর স্মরণীয় কিছু মুহূর্ত।

ম্যাচের ১০ মিনিটে মেসিকে সম্মান জানাতে এক মিনিটের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। গ্যালারিতে তখন হাজারো দর্শক দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানান। পুরো স্টেডিয়ামজুড়ে শোনা যায় ‘মেসি, মেসি’ ধ্বনি। আতশবাজির আলোয়ও সাজানো হয় এই বিশেষ মুহূর্ত।

খেলা শুরুর পর সপ্তম মিনিটেই মেসি প্রথমবার গোলের চেষ্টা করেন। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের শট নিলেও তা সহজেই সামলে নেন বেনিনের গোলরক্ষক। এরপর ১৪ মিনিটে মেসির বাড়ানো বল থেকে নিকোলাস ওতামেন্দি গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

বেনিনও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল না। ১৯ মিনিটে জুনিয়র ওলাইতান পাল্টা আক্রমণ থেকে বক্সের কাছাকাছি গিয়ে শট নেন, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষদিকে আরও একবার বেনিন আক্রমণে উঠলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তা সামলে নেন।

ফলে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে আর্জেন্টিনা ০-০ বেনিন স্কোরলাইনে।

এম

Link copied!