ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন মুশফিকুর রহিম। আগেভাগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এই তারকা। এবার ইতি টানতে যাচ্ছেন দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের।
শনিবার (২৮ নভেম্বর) বোর্ড মিটিং শেষে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন মুশফিক।
লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। ২১ বছরেরও বেশি সময় পর একই দলের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।
এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাট করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।
এসএইচ







































