• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৬, ০৮:৪৮ পিএম
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

ঢাকা: ঢাকাসহ দেশের ১৭ জেলার উপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সকর্তবার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএস

Link copied!