• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে প্লাবিত হতে পারে ১৪ জেলা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৬, ০৩:৩৫ পিএম
পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে প্লাবিত হতে পারে ১৪ জেলা

ছবি : প্রতিনিধি

ঢাকা: পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে করে দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

যেসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে সেগুলো হলো: কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, লালমনিরহাট, নীলফামারি, রংপুর, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, নওগাঁ ও নাটোর।

সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টায় আত্রাই নদীর কিছু স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে করে নওগাঁ জেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ছোট যমুনা নওগাঁ ও আত্রাই নদীর নাটোর ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নাটোর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহরী নদীর কিছু স্থানে সকর্তসীমায় প্রবাহিত হতে পারে। এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে করে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে করে ওই সব জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

পিএস

Link copied!