• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস ও সম্পাদক রাসেল


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৬, ০৪:২০ পিএম
বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস ও সম্পাদক রাসেল

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাসেল হাওলাদার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বরগুনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শিকদার। প্রধান নির্বাচন কমিশনার গোবিন্দ চন্দ্র মালাকার সভা সঞ্চালনা ও কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন।

সভা শেষে শহরের হোটেল বে-অব-বেঙ্গল-এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সাজিবুল ইসলাম, সহসভাপতি রাশেদ আহমেদ বশির ও মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইসতি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান, অর্থ সম্পাদক মো. আরিফুর রহমান খান, দপ্তর সম্পাদক রিপন মালী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মহিবুল্লাহ কিরণ, মহিলা বিষয়ক সম্পাদক ডা. মনীজা, সাংস্কৃতিক সম্পাদক শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন শিকদার, গোবিন্দ চন্দ্র মালাকার, সোহেল তানভীর এবং মাহাবুবুল আলম মান্নু।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!