স্পিকারের কাছে দাবি তুলে ধরলেন সরকারি কর্মচারীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৩:৫১ পিএম

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে নিজের দাবি-দাওয়ার কথা তুলে ধরলেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা।

সোমবার স্পিকারের কাছে সরকারি কর্মচারীদের পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম।

সংগঠনটির রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে পাঁচ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. মিরাজুল ইসলাম।

স্পিকারের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান।ছবি: সংগৃহীত

এর আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুন:বহাল, নবম পে-কমিশন গঠন, ব্লক পোস্ট প্রথা বিলুপ্তসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি প্রদান করে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম।

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ-এর পূর্ব ঘোষণা অনুযায়ী গত ৬ মার্চ সারা দেশে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি প্রদান করে।

পাঁচ দফা দাবি।

সোনালীনিউজ/আইএ