ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে জামায়াতে ইসলামী প্রার্থী আমির শফিকুর রহমান ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন। আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১২৭।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দুই জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার বাইরে সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ চলাকালে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু ও বিভিন্ন অভিযোগও এসেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে এই সময়ে ভোট প্রদান হয়েছে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে।
এসএইচ