লালমনিরহাটের ৩টি আসনে বিএনপি'র প্রার্থীরা বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থীরা তাদের নিকটতম প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, লালমনিরহাট ১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট।
লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল এক লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।
লালমনিরহাট ৩ (সদর) আসনে বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এক লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৩৮৭ ভোট পেয়ে তার নিকটতম প্রার্থী হয়েছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের।
এম