দিনাজপুর: দিনাজপুরের হিলিতে সড়কের কার্পেটিং কাজের তথ্য নিতে গেলে সোনালী নিউজের দিনাজপুর প্রতিনিধির ছামিউল ইসলাম আরিফের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়া ও হেনস্থা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাইকপাড়া থেকে কাঁকড়াপালি ১ কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজের তথ্য নিতে গেলে মের্সাস আলম ইন্ডাস্ট্রিজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আলম হোসেন সোনালী নিউজের দিনাজপুর প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তিনি তথ্য না দিয়ে বরং ছামিউল ইসলামের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ও হেনস্থা করেন।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিএস