‘মব’ করে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টাকে বের করলেন কর্মকর্তারা  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মব তৈরি করে অফিস ত্যাগ করতে বাধ্য করেছেন। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গভর্নরের কক্ষে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কয়েকজন কর্মকর্তা প্রধান কার্যালয়ে অবস্থান নেন। পরে তারা আহসান উল্লাহর কক্ষের সামনে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে তাকে ভবন ত্যাগ করতে বলা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনার কারণে ব্যাংকের ভেতরে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম কিছু সময় ব্যাহত হয়। কর্মকর্তারা দাবি করেছেন, সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত, পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত ইস্যুতে অসন্তোষ থেকেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন সরকারের সময়ে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত।

এসএইচ