কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর, চালক আটক

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইনস্পেক্টর মো. মফিজ উদ্দিনকে মারধরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি উপজেলা সদর বাসস্ট্যান্ড চত্বরে মো. মফিজ দায়িত্ব পালন করছিলেন। এই সময় একটি ড্রাম ট্রাকের কাগজপত্র পরীক্ষা করতে গেলে চালক উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ট্রাফিক পুলিশের ওপর হামলার পর অভিযুক্ত চালক আকবরকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

আহত টিএসআই মফিজ উদ্দিন বলেন, দায়িত্ব পালনের সময় নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। ট্রাকের কাগজপত্র দেখতে চাওয়ায় চালক ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

এসএইচ