অপরিপক্ক তরমুজ চড়া দামে বিক্রি হচ্ছে

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১২:২১ পিএম

পবিত্র  রমজানের তরমুজের চাহিদা বেশি থাকায় সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে অপরিপক্ক  তরমুজ চড়া দামে বিক্রি করছে।

বুধবার (৩ মার্চ) জেলার বিভিন্ন বাজারে ঘুরে এবং  খোঁজ নিয়ে জানা গেছে শহরের থানা রোড, জনতা ব্যাংক মোড়, শরিয়াতুল্লাহ বাজার, তিতুমির বাজার, রাস্তার পাশে, ফলের দোকানসহ বিভিন্ন ছোট বড় বাজারে দিন দিন তরমুজের সরবরাহ বাড়ছে।

এদিকে বেশিরভাগ তরমুজ অপরিপক্ব হলেও পবিত্র রমজানে চাহিদাও অনেক। প্রতিটি তরমুজের ওজন২ থেকে ৫ কেজি পর্যন্ত। প্রতি পিচ ৩০০-৬০০ টাকায় দরে বিক্রি হচ্ছে । তাতে ‘স্বাদ নিতে’ বাধ্য হয়ে  ক্রেতারা অপরিপক্ক তরমুজ কিনছেন।

জাহিদ  নামের এক ক্রেতা বলেন, তরমুজের মৌসুম এখনো শুরুই হয়নি। তাই তরমুজ ভালো না হওয়াটাই স্বাভাবিক। তারপরও রোজার জন্য নতুন ফল  কিনতে এসেছি। তবে দামটা গত বছরের তুলনায় অনেকে বেশি বলে মনে হচ্ছে । 

খুচরা বিক্রেতাদের দাবি, এখন মোকামে তরমুজের সরবরাহ কম, দাম বেশি। তবে এখনো মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় সব এলাকার তরমুজ আসছে না। রমজান মাসে চাহিদা বেশি থাকায় এসব অপরিপক্ক তরমুজগুলোয় তাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

ফল ব্যবসায়ী আলি বলেন, সারাদিন রোজা রাখার পর ইফতারে সবার কাছেই তরমুজ অন্যতম জনপ্রিয় ফল। এটি যেমন তৃষ্ণা নিবারণ করে আবার শরীরকেও শীতল রাখে। সে অনুযায়ী রোজাতে বাজারে বেশ চাহিদা তরমুজের। রোজায়  ভালে বিক্রি হচ্ছে তরমুজ । দাম কমলে হয়ত আরও বেশি বিক্রি বাড়বে।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্র বর্ত্তী বলেন, ফরিদপুর জেলার বিভিন্ন হাট-বাজারে পাওয়া যাচ্ছে গ্রীষ্মের রসাল ফল তরমুজ। মৌসুমের শুরুতে এ ফল ক্রেতাদের চাহিদা বেশি থাকায় সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে অপরিপক্ক  তরমুজ চড়া দামে বিক্রি করছে।

এম