রাজশাহী: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের (রেলমাঠ) উত্তর পাশে থাকা লেবু বাগানের ভিতর অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লাষ্টিকের বস্তা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
উদ্ধার করার পর পরবর্তীতে বস্তা দুটিতে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যগণ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত দুইটি প্লষ্টিকের বস্তা থেকে ২১টি ককটেল সদৃশ্য বস্তু, অপর প্লাষ্টিকের বস্তার মধ্যে একটি কান্তাই (হাসুয়া), যার দৈর্ঘ্য-৭২ সে.মি.; একটি বড় ছোরা (ছুরি), যার দৈর্ঘ্য-৬৫ সে.মি.; একটি ছোট ছোরা (ছুরি), যার দৈর্ঘ্য-৩৮ সে.মি. এবং একটি চাকু, যার দৈর্ঘ্য-২৫ সে.মি.; উদ্ধার করে।
মঙ্গলবার সকালে র্যাবের বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা উক্ত ঘটনাস্থলে ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র সংগ্রহ করছে বলে ধারনা করছে বলে জানায় র্যাব সদস্যরা।
পিএস