সিলেট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। এ বিষয়ে সরকার নজরদারি রাখবে।
শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যেক চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।’
পিএস