ঈশ্বরদীতে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (সম্মান সমাপনী) ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.  আমজাদ হোসেন।

রসায়ন বিভাগের নিউ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আলমাস আলীর কন্যা আসমা-উল-হুসনা আরসি ও একই বর্ষের শিক্ষার্থী আবিদা সুলতানা তনুর সঞ্চালনায় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মো. নাহিম হোসেন ও মো. রাসেল রানা এবং আয়োজকদের পক্ষে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলী প্রমুখ।

রসায়ন বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও নিউ চতুর্থ বর্ষের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর আয়োজনে রসায়ন বিভাগের ৪০ জন শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন, ও ক্রেস্ট দিয়ে বিদায় দেওয়া হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পিএস