নওগাঁ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি : প্রতিনিধি

নওগাঁ: নওগাঁর সাপাহার এবং পত্নীতলা সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন। সাতজনের মধ্যে একজন নারী এবং বাকি সবাই পুরুষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব। তিনি বলেন, সকালে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে। একই সাথে সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এই চারজন একই পরিবারের বলে জানতে পেরেছি। বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সাথে আলোচনা চলছে।

পিএস