বরগুনা: চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।
এছাড়া, দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।
সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন।
পিএস