ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কে কত ভোট পেলেন

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১০:১৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম।

এছাড়া, উপনির্বাচনে অংশ নিয়ে হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ৪৪৯ ভোট পেয়েছেন।

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, আসনটিতে এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনটি শান্তিপূর্ণভাবে করতে পেয়েছি। এজন্য প্রার্থী, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকসহ সকলকেই ধন্যবাদ জানান তিনি।

এম