ব্রাহ্মণবাড়িয়া: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে জন্য সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বরে কোনো অবৈধ এবং বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এবং পুশইন ও মাদক যেন ঠেকানো না যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে; সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি, সরকারের যে নির্দেশনা সেটা পালন করতে পারি।
তিনি আরও বলেন, স্থানীয় যারা আছেন, আমরা আপনাদেরও সাহায্য চাই, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও যাওয়া বা আসার—এটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা যেন বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেব।
পিএস