প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০২:১৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ও নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের অভিযোগের মামলায় গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিন (২৯) নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান। শুনানি শেষে বিচারক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএস