দেশের সোনার বাজারে টানা অস্থিরতার মধ্যেই আবারও দামের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল সকালে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর রাতেই সোনার দাম কমানোর ঘোষণা দেয় সংস্থাটি। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা দরে।
এছাড়া, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম রাখা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায়।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে সরকার ঘোষিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।
সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এম