দেশে আট মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ বিলিয়ন ডলার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: আমদানি বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ায় চলতি অর্থবছরের আট মাসে (জুলাই’২৫-ফেব্রুয়ারি’২৬) বাণিজ্য ঘাটতি ৩ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট-বিওপি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩.৭১ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি ৩.২ বিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য চলছে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে দেশে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে চার হাজার ৬১৭ কোটি ডলারের। গত অর্থবছরে প্রথম ৮ মাসে আমদানি হয়েছিল ৪ হাজার ৩৭৪ বিলিয়ন ডলারের পণ্য। অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য আমদানি বেড়েছে ৫ দশমকি ৬ শতাংশ।

অন্যদিকে আলোচিত সময় পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩০ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। আগের অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় ছিল ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পণ্যে বাণিজ্যে ঘাটতি বেড়েছে। 

পিএস