বাজারে আসছে নতুন ৩ নোট, জানা গেল কারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:৫৭ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই করা নোট ইস্যু হয়েছে। জুলাই আন্দোলন-পরবর্তী প্রণীত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নকশার এসব নোটে নতুন গভর্নরের সইয়ে বাজারে ছাড়া হচ্ছে। বাজারে ফ্রেশ নোটের চাহিদা মেটাতে একইসঙ্গে আগে ছাপানো টাকা দেয়া হচ্ছে।

সোমবার (১৮ মে) প্রাথমিকভাবে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া হয়। পর্যায়ক্রমে অন্যসব মূল্যমানের নোট আসবে।

বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই করা ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট ১৮ মে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও যা ইস্যু হবে।

বর্তমান গভর্নরের সই করা ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট পর্যায়ক্রমে ইস্যু করা হবে। এসব মূল্যমানের নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এম