অস্বাভাবিক বাড়ছে তিন কোম্পানির শেয়ার দর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:০৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অস্বাভাবিক হারে বেড়েছে। 

এ বিষয়ে তদন্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে তবে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। ফলে বাজারে এ দর বৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্য অনুযায়ী, শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত ১৫ এপ্রিল ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ২৯ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। তিন মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা ৭৪ শতাংশ।

অন্যদিকে, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর গত ৩০ মার্চ ৭ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ১৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। সাড়ে তিন মাসে ইউনিটদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৯৬ শতাংশ।

এ ছাড়া এটলাস বাংলাদেশের শেয়ারদর গত ১৫ জানুয়ারি ৫২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ৯৮ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে। ছয় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৮৮ শতাংশ।

প্রতিষ্ঠানগুলোর দাবি, শেয়ার বা ইউনিটদরের এ অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে ডিএসইর তদন্তেও দর বৃদ্ধির নির্দিষ্ট কোনো মৌলিক কারণ উঠে আসেনি।

এএইচ/পিএস