মার্জিন বিধিমালা সংশোধনের খসড়া অনুমোদন 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:২১ পিএম
ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে মার্জিন ঋণের ঝুঁকি হ্রাস এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে নতুন ‘মার্জিন বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

প্রস্তাবিত এই নীতিমালার ওপর অংশীজন ও সাধারণ বিনিয়োগকারীদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে খসড়াটি শিগগিরই জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২০তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন প্রস্তাবের (খসড়া) অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কমিশন জানিয়েছে, সংশোধনের খসড়াটি খুব শিগগিরই জনমত যাচাইয়ের জন্য পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এএইচ/পিএস