জাকসুতে কাস্ট হয়েছে ৬৭ শতাংশ ভোট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:৪২ পিএম

ঢাকা : জাহাঙ্গীননগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ১০টি হলে মোট ১১ হাজার ৮৯৭টি ভোট রয়েছে। এর মধ্যে সাত হাজার ৯৩৪ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৬৬.৬৯ শতাংশ।

হলগুলোর মধ্যে আল বেরুনী হলে ২১১ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১২৫ ভোট।

কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২১৬ ভোট।

মোশাররফ হোসেন হলে ৪৮৭ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩১০ ভোট।

নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮৭ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৩৮ ভোট।

শহীদ সালাম-বরকত হলে ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২২৪ ভোট।

মাওলানা ভাসানী হলে ৫২১ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩৮৪ ভোট।

জাহানারা ইমাম হলে ৪০২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৪৭ ভোট।

প্রীতিলতা হলে ৪০২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৫০ ভোট।

বেগম খালেদা জিয়া হলে ৪১৭ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৪৯ ভোট।

১০ নং ( ছাত্র) হলে ৫৪১ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩৮১ ভোট।

শহীদ রফিক - জব্বার হলে ৬৫৬ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৪৭০ ভোট।

বেগম সুফিয়া কামাল হলে ৪৬০ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৪৬ ভোট।

১৩ নং ( ছাত্রী)  হলে ৫৩২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৯২ ভোট।

১৫ নং (ছাত্রী) হলে ৫৭৭ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩৫০ ভোট।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫৮ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২৬১ ভোট।

রোকেয়া হলে ৯৫৭ ভোটের মধ্যে  কাস্ট হয়েছে ৬৮০ ভোট।

ফজিলাতুন্নেছা হলে ৮০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৪৮৯ ভোট।

বীরপ্রতীক তারামন বিবি হলে ৯৮৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৫৯৫ ভোট।

২১ নং ( ছাত্র)  হলে ৭৪৬ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৫৬০ ভোট।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭১৫ ভোট।

শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯১৪ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭৫২ ভোট।

পিএস