ইংলিশ মিডিয়াম স্কুলে রোজা-ঈদের ছুটি শুরু সোমবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: আগামী সোমবার থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে রোজার ছুটি শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আগামীকাল সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে স্কুলগুলোর আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত সময়সূচি (শিডিউল) অনুযায়ী পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ সময় বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রমও বন্ধ থাকবে।

পিএস