শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে ইতিবাচক খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার অপশন চালু হয়েছে।

মাউশির ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানান, ইতোমধ্যে বিল সাবমিট কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দিলে ভাতা পাওয়া সহজ হবে।

এদিকে মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে তা পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসএইচ