মাদ্রাসায় পাসের হার ৬১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড বা আলিম পরীক্ষায় পাশের হার ৬১.০৭ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

জানা যায়, চলতি বছর আলিম পরীক্ষায় ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন আর ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন।

পরীক্ষায় ২৯ হাজার ২৬৯ ছাত্র আর ২৫ হাজার ২৭৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী বা ৬১.০৭ শতাংশ পাস করেছে।

পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৫০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলেরা ২ হাজার ২৮ আর মেয়েদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ ৫ পেয়েছে।

পিএস