ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসে ছেলেরা আর জিপিএ-৫ এ মেয়েরা পিছিয়ে পড়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
জানা গেছে, চলতি বছর ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন পাশ করেছে। ছেলেদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ। আর পাস করা ছেলে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৩৬৩ জন।
এদিকে ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ উত্তীর্ণের হার ৫৬.৩১ শতাংশ। উত্তীর্ণ মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৭২১ জন।
পিএস