নেচে ট্রোলের মুখে অনন্যা পান্ডে

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:৫০ এএম

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন সিনেমা ‘চান্দ মেরে দিল’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক চর্চায় রয়েছে। তবে এই চর্চা প্রশংসার জন্য নয়, বরং সিনেমার একটি বিশেষ দৃশ্যে অভিনেত্রীর নাচ নিয়ে। ছবিটিতে অনন্যাকে ঐতিহ্যবাহী ধ্রুপদী নাচ ‘ভরতনাট্যম’ করতে দেখা গেছে। আর সেই নাচের দৃশ্যটি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল ট্রোলিং এবং মিমের বন্যা।

‘চান্দ মেরে দিল’ সিনেমায় অনন্যার চরিত্রের নাম ‘চাঁদনি’। সিনেমার গল্প অনুযায়ী, তিনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এবং একই সাথে প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। গল্পের একটি বিশেষ দৃশ্যে মঞ্চে তাঁকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়, যা দেখে সিনেমার নায়ক মুগ্ধ হন।

তবে রুপালি পর্দার নায়ক মুগ্ধ হলেও বাস্তব জীবনের দর্শকরা অনন্যার এই নাচ মোটেও ভালোভাবে নেননি। নেটিজেনদের বড় একটি অংশের মতে, অনন্যার এই পরিবেশনা ভরতনাট্যমের মতো একটি ধ্রুপদী নাচের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,

অন্য একজন মন্তব্য করেছেন, ‘ওরা অনন্যার নাচ না পারার বিষয়টাই ঢাকতে এত চেষ্টা করেছে যে, পুরো দৃশ্যটাই অত্যন্ত বিব্রতকর লাগছে।’ কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, ‘অনন্যার নাচ দেখে মুগ্ধ হওয়া সেই নায়কের পালস (নাড়ির স্পন্দন) একবার চেক করা দরকার!’

এই নাচের দৃশ্যটিকে কেন্দ্র করে বলিউডে অনন্যা পান্ডের মতো তারকা-সন্তানদের (স্টার কিড) সুযোগ পাওয়ার যোগ্যতা নিয়ে নতুন করে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, সঠিক যোগ্যতা ও প্রশিক্ষণ ছাড়াই এসব তারকা-সন্তানেরা বড় বড় প্রজেক্টে সুযোগ পেয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় এত সমালোচনা ও ট্রোলিং চললেও বক্স অফিসে কিন্তু সিনেমাটির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েনি। মুক্তির তৃতীয় দিনেও ভারতজুড়ে ছবিটির সব মিলিয়ে ২,৮৩৮টি শো চলেছে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, মাত্র তিন দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯.০১ কোটি রুপি।

এম