ঢাকা: গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে জামিনের জন্য এসেছিলেন চিত্রনায়িকা পরীমনি। জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় ঘটে যায় এক অনাকাঙ্খিত ঘটনা। এ ঘটনায় পরীমনি মেজাজ হারান। এ সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয়াসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জামিনের পর পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা নিরাপত্তা দিয়ে আদালত থেকে বের করে নিয়ে আসছিলেন। তিনি হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় সাংবাদিকদের অনেকেই জামিন নিয়ে পরীমনির মন্তব্য জানতে চেয়েছেন। কিন্তু পরীমনি এ সময় কারও কোনো প্রশ্নের উত্তর দেননি।
তিনি যাচ্ছিলেন তাঁর সাদা গাড়ির দিকে। গাড়িতে উঠবেন, এমন সময় হঠাৎ মেজাজ হারিয়ে একজনের দিকে তেড়ে আসেন পরীমনি। পরীমনিকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ সেই সময় মুঠোফোন হাতে থাকা একজন বলতে থাকেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পাশ থেকে পরীমনির সহকারীরাও বলতে থাকেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’
এসময় বেশ ক্ষিপ্তও হয়ে গণমাধ্যমকর্মীদের সামনেই ওই ব্যক্তির ওপর বারবার রাগ দেখান এই নায়িকা। পরীমনিকে আরও বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ তখন অনেকেই পরীমনির অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেন। এ সময় রাগ নিয়েই পরীমনি দ্রুত গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার আগেও পরীমনি এ ঘটনায় বিরক্ত নিয়ে প্রতিক্রিয়া দেখান।
পিএস