নব্বই দশকের বলিউডে গোবিন্দ মানেই ছিল বক্স অফিস ব্লকবাস্টার। ‘রাজাবাবু’, ‘হিরো নম্বর ১’ কিংবা ‘পার্টনার’ ছবির সেই চিরচেনা নাচ, দুর্দান্ত কমিক টাইমিং আর রঙবাহারি পোশাক আজও দর্শকদের নস্টালজিক করে তোলে। তবে সময়ের নিয়মে সেই জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। আজকাল অনেক পরিচালক-প্রযোজকের মুখেই শোনা যায় তার ‘অপেশাদার’ আচরণের কথা। যদিও চিরসবুজ এই নায়ক একে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই উড়িয়ে দিয়েছেন।
এরই মধ্যে গোবিন্দকে নিয়ে এক বিস্ফোরক ও অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এক শুটিং সেটে নাকি রাখির মুখের ওপরই সশব্দে ঢেকুর তুলেছিলেন এই সুপারস্টার!
ঘটনাটি আজ থেকে ২৬ বছর আগের। ২০০০ সালে মুক্তি পেয়েছিল গোবিন্দ ও টুইঙ্কেল খান্না অভিনীত সুপারহিট ছবি ‘জরু কা গুলাম’। তখন রাখি সাওয়ান্ত বলিউডে একেবারে নতুন মুখ। কেবল একটি মিউজিক ভিডিও হিট করেছে তার। চমৎকার নাচের দক্ষতার কারণে ছবিটিতে ‘খুলা হ্যায় মেরা পিঞ্জরা’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করার সুযোগ পান তিনি।
শুটিংয়ের দিন সকাল ৬টা থেকেই সেটে হাজির ছিলেন রাখি। কিন্তু বরাবরের মতোই নিজের চেনা ছন্দে বেশ দেরিতে সেটে পা রাখেন তৎকালীন সুপারস্টার গোবিন্দ।
কী ঘটেছিল সেদিন?
প্রিয় তারকাকে চোখের সামনে দেখে নিজেকে সামলাতে পারেননি নবাগতা রাখি। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, "আমি গোবিন্দজির অন্ধ ভক্ত ছিলাম। উনি সেটে ঢোকা মাত্রই আমি অত্যন্ত উৎসাহ নিয়ে ওনাকে অভিবাদন জানাতে (উইশ করতে) এগিয়ে যাই। কিন্তু উনি কিছু না বলেই আচমকা আমার মুখের ওপর বিকট শব্দে একটা ঢেকুর তোলেন এবং ওভাবেই হেঁটে চলে যান।"
সাধারণ কোনো নবাগতার সাথে এমন আচরণ হলে তা বড়সড় বিতর্কের জন্ম দিতে পারত। অনেকেই একে চরম অপমানজনক বলে মনে করতে পারেন। তবে রাখি সাওয়ান্ত বিষয়টিকে একেবারেই ব্যক্তিগতভাবে নেননি।
তার কথায়, "আমার মনে হয়েছিল সকালে হয়তো উনি ভারী বা উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছিলেন, যার কারণে এমনটা হয়েছে।" প্রিয় নায়কের প্রতি কোনো ক্ষোভ বা তিক্ততা মনে পুষে রাখেননি রাখি। বরং দুই দশক আগের সেই অদ্ভুত ঘটনাকে আজ একচিলতে হেসেই স্মরণ করলেন তিনি।
এম