হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৫৩

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৫৩ শিশু। এর মধ্যে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭১ জন এবং নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে উপসর্গসহ হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামরোগীর সংখ্যা ১ হাজার ৪৫৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহসহ হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৭৪৫ জন। এর মধ্যে সন্দেহজন রোগী ১৭ হাজার ২৪ জন এবং নিশ্চিত হাম রোগী ২ হাজার ৭২১ জন।

১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।
   
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩০ জনের। 

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। 

পিএস