মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে।
 
তবে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, দিনের শুরুর দিকে কুয়েত উপকূলের অদূরে একটি ট্যাঙ্কার হামলার শিকার হয়।
 
এদিকে ইরাকে খোর আল-জুবাইর বন্দরে তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়

ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, একটি নৌকা ইরাকে বন্দর খোর আল-জুবাইরে বাহামা পতাকাযুক্ত একটি তেল ট্যাঙ্কারে আঘাত করে। এতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল ছড়িয়ে পড়েছে।

পিএস