মার্কিন সেই বিধ্বস্ত বিমানের সব ক্রু নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:১৫ পিএম

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের সব ক্রু নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (১৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

মার্কিন সেনাবাহিনীর সেন্টকম জানিয়েছে, ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ছয়জন ক্রু নিহত হয়েছে। এর ফলে বিধ্বস্ত হওয়া কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানের কোনো ক্রু আর বেঁচে নেই বলে খবর নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিমান দুর্ঘটনার বিষয়টি এখনও তদন্তাধীন। রিফুয়েলিং বিমানটি শত্রুপক্ষ বা কোনো মিত্রবাহিনীর গুলিতে ভূপাতিত হয়নি।

নিহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও নিহত ক্রুদের পরিচয় গোপন রাখা হয়েছে।

এর আগে মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে বিমান দুর্ঘটনায় চারজন ক্রু নিহত হয়েছেন। নিখোঁজ দুজন ক্রুকে উদ্ধারে তৎপরতা চলছে।

তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) এ রিফুয়েলিং বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় কেসি-১৩৫ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এম