চীনে ধর্ম পালনে নিষেধাজ্ঞা!

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৬, ১০:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

অবসরপ্রাপ্ত কমিউনিস্ট পার্টি নেতাদের ধর্মে বিশ্বাস স্থাপন এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম এই খবরটি জানিয়েছে।

রাষ্ট্রীয়ভাবে নাস্তিক্যবাদী দেশ চীন। তবে ধর্ম পালনের আইনগত স্বাধীনতা রয়েছে সেখানে।

এক জরিপে দেখা যায়, চীনের ৫৯ শতাংশ মানুষ নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দেন। মাত্র ৭ শতাংশ মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন সেখানে।

দেশটিতে নতুনকরে প্রকাশিত দলীয় আচরণবিধিতে অবসর নেয়া পার্টি নেতাদের ধর্ম পালনে এই বিধিনিষেধ ছাড়াও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের বিরোধিতা করতে নির্দেশনা দেয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির ক্ষমতাধর সংগঠন বিভাগ থেকে এই আচরণবিধি প্রকাশ করা হয়েছে।

ব্যখ্যায় বলা হয়েছে, অবসর নেয়া নেতাদের মধ্যেও চিন্তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ডে কেন্দ্রীয় কমিটির আদর্শের প্রতিফলন থাকা উচিৎ।

চীনে সাংবিধানিকভাবে ধর্মীয় স্বাধীনতার কথা লেখা থাকলেও বাস্তবে ধর্মীয় আনুষ্ঠানিকতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়। সূত্র: বিবিসি


সোনালীনিউজ/ঢাকা/মে