নওগাঁয় ৯ শহীদ পরিবারের পাশে জামায়াত, দিল আর্থিক সহায়তা

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

নওগাঁয় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৯টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় নওগাঁ পৌরসভা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।

আর্থিক সহায়তা পাওয়া শহীদরা হলেন আত্রাই উপজেলার শাকিল আনোয়ার ও ফাহিমন জাফর, মান্দা উপজেলার রাসেল রানা ও রমজান আলী, নিয়ামতপুর উপজেলার রায়হান কবির, নওগাঁ সদর উপজেলার মাহফুজুর রহমান শ্রাবণ ও বিপ্লব, ধামইরহাট উপজেলার বায়েজিদ বোস্তামী এবং মহাদেবপুর উপজেলার আস সবুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আবদুর রাকিব, জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি আইনজীবী আ স ম সায়েম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা শিবির সভাপতি আইনজীবী আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দীন এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএইচ