ঢাকায় পৌঁছেছে বিমানের সেই ফ্লাইট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০২:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমে আটকা থাকার পর অবশেষে বিমান বাংলাদেশ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”

এর আগে এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোম থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি৩০৬ ফ্লাইট পরিচালিত হচ্ছিল।

আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

আট ঘণ্টা উড়ার পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সেটি রোমের স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

দীর্ঘ চেষ্টার পরও ত্রুটি না সারলে পরে ঢাকা থেকে যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দলকে উড়িয়ে নিয়ে যায় বিমান।

বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে শনিবার দুপুরে ঢাকা থেকে রোমের উদ্দেশে রওনা হয় দলপটি। ফ্লাইটটি বাংলাদেশ সময় রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে অবতরণ করে।

এরপর কারিগরি ত্রুটি সমাধান শেষে রাতে ফ্লাইটটি গ্রাউন্ডেড থেকে অপারেশনাল ঘোষণা করা হয়।

পিএস