হাসপাতালে এলজিআরডি মন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

পিএস