এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২ অনুসরণ করে পদায়িত হবেন।

নতুন এসিল্যান্ডদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

পিএস