শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, কী তার পরিচয়?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৩১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের দেয়া ভোটের ভিত্তিতে এই নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এখন পরবর্তী সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন। বর্তমানে সেই মনোনয়ন প্রক্রিয়া এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।
 
সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক (২০২৩), কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০-২১) এবং খুলনা সিটির সভাপতি (জানুয়ারী ২০১৯ - জুলাই ২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধার স্বাক্ষর রাখা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন।

পিএস