৭৫ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে সুলতান মাহমুদ বাবু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৭ পিএম
ফাইল ছবি

জামালপুর-২ (ইসলামপুর) আসনের ৭৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু।

প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ পেয়েছে ৭৫ হাজার ৩৭৯ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৯ হাজার ৩১ ভোট। এতে ২৬ হাজার ৩৪৮ ভোটে এগিয়ে রয়েছে ধানের শীষ।

এর আগে ১৩টি কেন্দ্রের ফলাফলেও ধানের শীষ এগিয়ে ছিল। পরবর্তী কেন্দ্রগুলোর ফল যুক্ত হওয়ায় ব্যবধান আরও বেড়েছে। এ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫৫টি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএইচ