বিএনপি প্রার্থীর ধারেকাছেও নেই তাসনিম জারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:১২ পিএম
ফাইল ছবি

ঢাকা-৯ আসনে ৫৫ কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব অনেক এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৬৯ ভোট। অন্যদিকে শাপলা কলি প্রতীকে প্রার্থী ১৬ হাজার ২৮৩ ভোট পেয়েছেন এবং ফুটবল প্রতীকে  স্বতন্ত্র প্রার্থী তরুণ চিকিৎসক তাসনিম জারা পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট। এতে দেখা যাচ্ছে হাবিবুর রশীদের এগিয়ে থাকা ব্যবধান অনেক বেশি।

এই আসনে ১৬৯টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলের ভিত্তিতে তার ধারেকাছেও নেই আসনটির স্বতন্ত্র প্রার্থী তরুণ চিকিৎসক তাসনিম জারা। তাসনিম জারা প্রথমে এনসিপির হয়ে লড়ার কথা ছিল, পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।

অন্যান্য আসনের মতো ঢাকা-৯ আসনেও ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই আসনে মোট ১১ জন প্রার্থী অংশ নিয়েছেন।

এসএইচ