পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী মো. নুরুল হক বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত সকল কেন্দ্রের সমন্বিত ফলাফলের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
এ আসনটি এবারের নির্বাচনে ছিল বিশেষভাবে নজরকাড়া। সাবেক ডাকসু ভিপি নুর তার নিজ এলাকায় প্রথমবার সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান নির্বাচনী লড়াইকে চ্যালেঞ্জিং করে তুলেছিল। বিজয়ের পর হাসান মামুন নুরুল হককে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।
টাচি হেডিং: পটুয়াখালী-৩: বিএনপি জোটের নুরুল হক বিজয়ী, বিদ্রোহী প্রার্থীও অভিনন্দন জানালেন
এসএইচ