বিজয় মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করবে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:১০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় উদযাপনে বিজয় মিছিল না করে আজ শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গভীর রাতে গুলশান কার্যালয়ে দলের সাংগঠনিক সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।

এম