সালাম-রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে দায়িত্ব পেলেন যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৭ এএম
ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এ ছাড়া সদস্য সচিব হয়েছেন তানভীর আহমেদ রবিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত এই আহ্বায়ক কমিটির পদধারীদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত চার সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এন এম সাইফুল ইসলাম।

কমিটির শীর্ষ দায়িত্বে আসা নেতাদের মধ্যে আহ্বায়ক আবদুস সালাম বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বেও রয়েছেন।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

এসএইচ