বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আংশিক আহ্বায়ক কমিটি গঠনের পর পরবর্তীতে তা পূর্ণাঙ্গ করা হবে।
এসএইচ