ঈদের আগেই সুখবর পেলেন চার ক্রিকেটার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:২৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহার আনন্দের মধ্যেই আরেক আনন্দ সংবাদ পেলেন টাইগার তারকা ক্রিকেটাররা। আনন্দের সংবাদ পাওয়া তারকাদের মধ্যে রয়েছেন-মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান।

সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ের উন্নতির খবর পান এই চার ক্রিকেটার।

পাকিস্তান সিরিজে দুই টেস্টে চার ইনিংসে ২৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। লিটন দাস সিরিজে ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসছেন।

সিরিজে দুর্দান্ত বোলিং করে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ১১তম। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন।

অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বারে। নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম পজিশনে।

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছে তাইজুল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠেছেন।

পিএস