খেলার সময় স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করলো ফিফা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময় স্টেডিয়ামে পানির বোতল বহনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের কোনো স্টেডিয়ামেই দর্শকরা পুনঃব্যবহারযোগ্য (রিইউজেবল) পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এর আগে ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ প্লাস্টিকের পুনঃব্যবহারযোগ্য বোতল স্টেডিয়ামে আনা যাবে। তবে গত মঙ্গলবার (২ জুন) আচরণবিধি হালনাগাদ করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।

ফিফা ইতোমধ্যে টিকিটধারীদের জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী কোনো ধরনের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেয়া যাবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে অন্যান্য ধরনের বোতলও নিষিদ্ধ রাখা হয়েছে।

গত বছরের ক্লাব বিশ্বকাপে তীব্র গরমের মধ্যে স্টেডিয়ামে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। ২০২৬ বিশ্বকাপে পানির মূল্য এখনও নির্ধারণ করা না হলেও ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকা-কোলার ব্র্যান্ড ‘দাসানি’ স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিএস